মাছ ১







মাছ ১

হে মাছ, তোমাকে আমি চোখের অধিক মনে করি ।

ধীবরের জাল থেকে পাতে পাতে নিয়তি তোমার
আর চোখ শুধু প্রেমিকের, চোখ শুধু শাসানির
সমস্তদিন তুমি নিজেকে গোপন রাখো জলের গভীরে
আর চোখ শুধু বিরহেই গলে –

হে প্রেম, হে ক্রোধ ,হে আমার অদ্বৈত বিরহ
ভেবে দেখ, তোমরা ঘুমন্ত মাছ কখনও দেখনি ।

Comments

Popular posts from this blog

প্রতিধ্বনি

কুকুর ১