প্রতিধ্বনি
প্রতিধ্বনি
সমাহিত ব্যথার মেঘ জমে ওঠে, ছুঁয়ে থাকে
আমাকে-তোমাকে । বোবা আর্তির মতো হাওয়া
ঘোরে ফেরে এদিক সেদিক ।
দৃঢ় পাহাড় আর শূন্য উপত্যকার ছিন্ন উপমা নিয়ে
নিকটে থেকেও তবু ছোঁয়াছুঁয়ি নেই ।
একে যদি না-পাওয়াই ভাবো , তবে বলি –
তৃপ্ত মানুষ যদি একবার ভালোবাসা উচ্চারণ করে
তুমি-আমি বারংবার প্রতিধ্বনি করি ।

Comments
Post a Comment