আলেকজান্ডার









আলেকজান্ডার


মেলায় জুসের স্টলে যে লোকটা আমের রস খাচ্ছে তার নাম আলেকজান্ডার দরিদ্র মানুষ , সাতকুলে কেউ নেই একটা ঘোড়া অবশ্য আছে ,ইটের গাড়ি টানে তাকে তো দেখছি না কোথাও! জুস খেয়ে আলেকজান্ডার জিলিপি খায় ,তারপর আরও কত মজা করে এত টাকা পাচ্ছে কোথায় ? কাছে গিয়ে জিগ্যেস করি জানতে পারি, ঘোড়াটি দুদিন সার্কাসে আছে সাতকুলে কেউ নেই ,তাই গাড়িটিও বেচে দিয়েছে কাল কার জন্য রোজগার!

কাল রাতে স্বপ্নে আমি এমন দেখেছি এখন জানালা দিয়ে দেখছি, মোরাম রাস্তায় টগবগিয়ে ছুটে যাচ্ছে কালো একটা ঘোড়া যার পিঠে সওয়ার এক আধবুড়ো লোক ঘোড়ার খুড়ে খুড়ে লাল রঙের ধুলো উড়ছে খুব

স্বপ্নে কাল অত দেখলেও এখন আমি চোখে কিছুই দেখছি না সত্য সেলুকাস ,বিচিত্র দেশ !

Comments

Popular posts from this blog

প্রতিধ্বনি

মাছ ১

কুকুর ১