মহুল জন্মের আগে
মহুল জন্মের
আগে
আমার শরীরজুড়ে ভেঙে পড়ছ তুমি
আমিও টুকরো হচ্ছি তোমার ভেতরে
দুটো আয়না মুখোমুখি জড়িয়ে ধরেছি ;
আমাদের শিহরণের ভেতর ঢুকে যাচ্ছে
আমাদের শিহরণ ,স্বপ্নের মধ্যে স্বপ্ন -
আয়না দুটো সরে গেলে বুকে পড়বে
কাঙ্ক্ষিত আলো, ইচ্ছে ঠিকরোবে , দেখো
একদিন আমাদের শার্সি দিয়ে ভোরে
উঁকি দেবে নরম একটা মায়াময় লতা ।

Comments
Post a Comment