ব্যক্তিগত





ব্যক্তিগত

আমার পিতামহ ছিলেন পক্ষীবিদ না না ,কোনো বই টই লেখেননি কখনও লেখাপড়াই জানতেন না পাখি ধরার বিদ্যে আয়ত্ত করেছিলেন ব'লে তাকে পক্ষীবিদ ভাবা অনুচিত নয় আমার ধারণা সেই পেশায় আমার বাবা আর ঢোকেনি, বরং খাঁচা বানানোর বিদ্যে রপ্ত করেছিল পিতামহ জালে পাখি ধরতেন আর বাবা তাদের খাঁচায় পুরতো ভোর ভোর উঠে প'রে গরুর খড় কাটতে কাটতে পিতামহ গাইতেন - " শূক বলে ওগো শারি ঘুমায়ো না আর / এ জীবন চলে গেলে আসে না আবার " কৈশোরে ঐ গানের খেই পাই নি একটু বড় হলে বৈপরীত্যে অবাক হয়েছি বাবাকে জিগ্যেস করলে বলেছে - ' বয়স বাড়লে অমন হয় " আমার বাপ ঠাকুর্দা লেখাপড়া শেখেনি প্রাইমারিতে ভর্তি নিয়ে বাবা ও ঠাকুর্দার তর্কাতর্কি বাবা আমাকে পড়াতে চায়নি ঠাকুর্দার ইচ্ছেয় আমি লেখাপড়া শিখেছি বাবার খাঁচা, ঠাকুর্দার পাখি - কোনো কিছুই আমার শেখা হল না,শুধু মুক্ত পাখির মতো উড়ছি আজ ও দাদা,আমাকে ধরো ও বাবা,আমাকে খাঁচায় পোরো ঠাকুর্দার ভোরের গানের মানে আজ আমি বুঝি এখন শুধু মনে হয় - রোজ ঠাকুর্দা আমাকেই ভালোবেসে জালে ধরতেন, বাবা আমাকেই খাঁচায় পুরতো প্রতিদিন

Comments

Popular posts from this blog

প্রতিধ্বনি

মাছ ১

কুকুর ১