পুতুলসোনা
পুতুলসোনা
মেয়েকে বলি, প্রতিটি পুতুলসোনা বিষণ্ণ হয়। সেই নম্র বিষণ্ণতার মধ্যে পাখি ওড়ে,
দূরের আকাশে । বস্তুত
পাখিরা সব যূথবদ্ধ,বড় অভিমানী ।একটি আচমকা ঢিল
তাদের উড়িয়ে দিতে
পারে। মেয়ে এসবের কিছুই বোঝে না। আদুরে পুতুলসোনার
চুল আঁচড়ায়, খেলনার
ঘরকন্না করে। শুধু মা বকলে, কেঁদে
ফেলে, অভিমান করে।
দেখি,নিমেষেই দুষ্টুমি, হি হি হাসি, পাগলামি উড়ে গেল। আমি চোখ মুছে দিই,
আদর করি, চুপ করে
থাকি ।
আসলে, প্রতিটি গাছ প্রিয়
পাখিদের ফেরার অপেক্ষায় চুপ থাকে, দিনভর।

Comments
Post a Comment