খঞ্জ





খঞ্জ

মানুষটার হাঁটু থেকে একটা পা নেই । স্বপ্নে তাকে
ছুঁয়ে বলি – ‘কোথায় দেখেছি যেন ! কি নাম তোমার ?’
স্মিত হেসে বলে উঠে –‘অন্তত কাঠের একটা পা দিতে পার ? ’  

জেগে দেখি জং-ধরা পুরনো কম্পাস । পেনসিলটা বহুকাল
হারিয়ে ফেলেছি   

Comments

Popular posts from this blog

প্রতিধ্বনি

মাছ ১

কুকুর ১