বোড়ে







বোড়ে  


শয়তান ও ঈশ্বরের  হা-হুতাশ ,টেনশন , টিপ্পনীর ওজন কাঁধে নিয়ে
যে লোকটা রেড সিগন্যালে স্তব্ধতা থেকে বাড়িয়ে দেয় শীর্ণ দুটো পা
তার ছেঁড়া চপ্পলে চুমু খায় জেব্রা ক্রসিং
পূর্ণব্যূহের ঘেরাটোপে রাজা হাঁটে এক পা এক পা
আর কারও পথ সবপথে খোলা 
কেউ কেউ প্যাঁচে প্যাঁচে , কেউ কেউ সতত কৌণিক

স্তব্ধ চারপেয়েদের সামনে যে লোকটা নত মুখে
জেব্রা ক্রসিং পেরোতে চায় , অ্যাকসিডেন্টে মরে অথবা
উল্টোদিকের ফুটপাথে বেলুন বিক্রি করে তাকে আমি বোড়ে নামে চিনি



Comments

Popular posts from this blog

প্রতিধ্বনি

মাছ ১

কুকুর ১