বর্ডার
বর্ডার
মনভার শিশুরা দাঁড়ায় জানলায়,গ্রিলে হাত,ওদিকে আকাশ -
আমাদেরও কাঁটাতার আছে ;পিতৃভূমি,সোনার উঠোন ।
আমাদের ভুলচুক,কালো দাগ,হ্যাংলামি মুড়ে রাখে
আলো ও তমসা,প্রণম্য পোশাক;
শুধু সন্ধ্যার ঘণ্টাধ্বনি,ভোরের আজান এসে বারবার
নগ্ন ক'রে দেয় ।
ভু ভু গাড়ি,পুতুলের বিয়ে,প্লাস্টিক -তৈজস আগলে
দাঁড়িয়ে থাকে নিরপেক্ষ চৌকাঠ,অপাপবিদ্ধ শৈশব,নগ্নতা ।
ঘর মানে আলো;অন্যপাশ অস্পষ্ট,ভারিমুখ ঘন অন্ধকার -

Comments
Post a Comment