রিভেঞ্জ
রিভেঞ্জ
এক্সামের আগের রাতে
একটা মাঝারি সাইজের পোকা ভীষণ জ্বালাচ্ছিল । কানে এসে বসে,
নাকে খোঁচা দেয়, গালে কুটুস
কামড়ায় । রাত দুটোয় ঘুমনোর
পূর্বমুহূর্তে, আমি
বইয়ের কভার দুটো
দুহাতে ধ’রে, পোকাটিকে পিষে দিলাম বইয়ের ভেতরে ।
একমাস পরে বইটি খুলতেই
দেখি, একটা পেজের দুটো শব্দ ঢেকে চিরঘুমে জ্বালাতুনে পোকা ।
শবদেহ খুঁটতেই শব্দ
দুটো উঠে গেল ।
সেই থেকে ওই লাইনটা, ওই
পেজটা, ওই চ্যাপ্টারটা আর পড়তেই পারছি না ।

Comments
Post a Comment