খাট
খাট
এই যে ইন্ট্রোভার্ট খাট
ঢেউ ঢেউ গদি নিয়ে
মিকি আর মিনিময় চাদর বুকে নিয়ে
প্রথম কান্না শুনেও স্থানু থেকে যায়
তার চার পায়ে শ্বাপদের রক্তমাংস-লোভ জেগে আছে ।
খুনসুটি, হৈচৈ, হাসি আর অস্ফুট গোঙানির গল্প
দেখে শুনে চুপচাপ পড়ে থাকে
এই আশা নিয়ে -
একদিন তলাজোড়া আবছায়া অন্ধকার হবে ,
একদিন তার কোনও আত্মাতুতো ভাই
সব স্থবিরতা ভেঙে
দিয়ে
দেখতে যাবে চিতার আগুন ।

Comments
Post a Comment