স্নান
স্নান
চিলাপাতা ফরেস্টের মতো বিষণ্ণ বাথরুমে শুষ্ক শরীরে তুমি রোজ ঢুকে যাও ।
উসখুস বৃক্ষ তুমি বন্ধুরতা নিয়ে পড়ে ছিলে ।
এবার বৃষ্টি হবে
এবার আকাঙ্ক্ষিত হানিমুন এল ।
তোমার গোপন খাঁজ জেনে গেল লালিত সাবান ।
ফ্যানা হয়ে গলে পড়ে সব । ঝরঝর জল ঝরে ।
তবু স্নান জানে শুদ্ধতার কল্পকাহিনী ,
জলের প্রতিটি বিন্দু পতনোন্মুখ ।

Comments
Post a Comment