ড্রেসিং টেবিল






ড্রেসিং টেবিল  

আমাদের ড্রেসিং টেবিল সে কি তোমার যমজ ?
তোমার চোখে আমার প্রতিবিম্ব আঁকা হয়
তেমনই তো ওর আয়নার ঝকঝকে কাঁচ
মাঝেমধ্যে দু একটা টিপ তোমার কপাল থেকে
লেগে যায় ওর সম্মোহিনী কাঁচে
তোমার সিঁদুর নিয়ে
পারফিউম ,লিপস্টিক ,চিরুনি নিয়ে
দিনরাত মেতে থাকে আমাদের ড্রেসিং টেবিল
খুব ভয় হয় -
যদি কোনও এক শূন্য দুপুরে
ড্রেসিং টেবিলকেই তুমি ভেবে চুমু খেয়ে বসি
আর
ওপাশের সেই আমি
আমাকেই আঁকড়ে ধরে জোরে !

Comments

Popular posts from this blog

প্রতিধ্বনি

মাছ ১

কুকুর ১