শীতসকালের রোদ
শীতসকালের রোদ
এই শীতসকালে আমি রোদের ভেতর ঢুকে
মনে করছি মায়ের গর্ভধারণের কথা ।
দুলে দুলে পড়ছি আর বইয়ের অক্ষরগুলো
বাবার আনন্দের মতো ।
আমাকেও পড়ে ফেলছে বই
?
রোদের তলপেটে যে মানুষ কান রাখছে সকালে
রাতে সেই উষ্ণতার খোঁজে ঠোঁটে চুমু খাবে
।
ফাল্গুনে রাঙা পলাশের মতো প্রসব যন্ত্রণা
ছিঁড়ে
আমিই তো কচি পাতা ভূমিষ্ঠ হব !

Comments
Post a Comment