দেহ সাধনা









দেহ সাধনা  


অভিশপ্ত সিন্দুকে  সজ্জিত সারি সারি  নৃমুণ্ডের ভিতর
একটা প্রাচীন সাপ অতন্দ্র যক্ষ যেন স্থির বসে আছে
নিষিদ্ধ ঢাকনা যদি খুলে দাও হে প্রিয় ডাকিনী
চুম্বন-দংশনে আজ বিক্ষত হব

দেহ সাধনার এই কী প্রস্তাবনা তবে !

আঁচড়ের উপমা ধ’রে  সিঁড়ি বেয়ে ভয়ে ভয়ে
পরিত্যক্ত হাভেলির নিচে নেমে আসি    
আর ত্বরিত বিস্ময়ে দেখি –
একটা অলীক পথ প্রধান ফটকে এসে আভূমি প্রণত



Comments

Popular posts from this blog

প্রতিধ্বনি

মাছ ১

কুকুর ১